স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই
০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ফজলে সাদাইন খোকন গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার বার্ধক্যজনিত রোগের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক প্রয়াণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তাঁর পরিবার যাতে এই অপরিমেয় শোক সহ্য করতে পারে সেইজন্য মহান আল্লাহতা'আলার নিকট প্রার্থনা করছি।



























