নতুন রূপে ‌‌‌মেসি চেনাই কঠিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুলাই ২০১৬, ০৫:৫৮ পিএম


নতুন রূপে ‌‌‌মেসি চেনাই কঠিন

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। দীর্ঘদিনের ছুটি কাটিয়ে অবশেষে অবশেষে ক্লাব ফুটবলে যোগ দিচ্ছেন মেসি। শিগগিরই বার্সার অনুশীলনে যোগ দেবেন তিনি। কিন্তু এবার দেখা যাবে অন্য মেসিকে। এমন রূপে এর আগে কেউ কখনও দেখেনি তাকে।

নতুন মৌসুমকে সামনে রেখে নিজের চুলের রঙ পাল্টে ফেললেন মেসি। কালো চুলকে একদম সাদা বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন তারকা। তাছাড়া হাতে নতুন ট্যাটুও আঁকিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসির বান্ধবী অান্তনেল্লা রোকুজ্জো তার আইডিতে মেসির ছবিটি পোস্ট করে লেখেন, ‘নতুন রূপ’।

অন্যদিকে মেসির এই নতুন রূপে আসাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ মেসির আগের চুলের রঙকেই ফেরত চাইছেন। অনেকে গেল মৌসুমের বার্সেলোনা দলের মেসির রূপকে ফেরত চাচ্ছেন।

Ads