আর্জেন্টিনা এখন বিশ্বের নাম্বার ওয়ান দল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ জুলাই ২০১৫, ১২:৪২ এএম


আর্জেন্টিনা এখন বিশ্বের নাম্বার ওয়ান দল

আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হবার পরেও এখন তারা বিশ্বের নাম্বার ওয়ান দল। দুঃখের মাঝেই একটা সুসংবাদ পেল আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল এখন আকাশি নীলরা। বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে পেছনে ফেলে প্রায় ৮ বছর পর র‍্যাঙ্কিংয়ের সবার শীর্ষে উঠল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৪৭৩। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির পয়েন্ট ১৪১১। শীর্ষ তিনে থাকা অপর দল বেলজিয়াম। ব্রাজিল এর অবস্থান একধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে। এবারের কোপা আমেরিকা জিতে নেয়া চিলি আট ধাপ এগিয়ে এখন বিশ্বের ১১ নম্বর দল। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে গ্যারেথ বেলের ওয়েলস। প্রথমবারের মত ওয়েলস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে এসেছে।
আজ প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা ১৬৯। ফুটবল সাফ অঞ্চলে বাংলাদেশ ৪র্থ অবস্থানে । আর সাফ শীর্ষ দল আফগানিস্তান এর পয়েন্ট ১৩৪। ২য় অবস্থানে ভারত যাদের পয়েন্ট ১৫৬। গত কয়েক মাসে দুর্দান্ত ফুটবল খেলা ভূটান ১৬৬ স্থানে থেকে পেছনে ফেলেছে বাংলাদেশকে। ১৮৫ তম স্থানে থেকে নেপাল আছে এই অঞ্চলে সবার পরে। সূত্র: ফিফা ডটকম
র‍্যাঙ্কিং     দল             মোট পয়েন্ট
১          আর্জেন্টিনা     ১৪৭৩
২          জার্মানি         ১৪১১
৩          বেলজিয়াম    ১২৪৪
৪          কলম্বিয়া        ১২১৭
৫          হল্যান্ড          ১২০৪
৬          ব্রাজিল          ১১৮৬
৭          পর্তুগাল        ১১৭৭
৮         রোমানিয়া      ১১৬৬
৯          ইংল্যান্ড         ১১৫৭
১০        ওয়েলস         ১১৩৭

Ads