চলতি মৌসুমে সুয়ারেজ ৫৯, রোনালদো ৫১, মেসি ৪১
১৫ মে ২০১৬, ০৪:২০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: চলতি মৌসুমে গোলের দৌঁড়ে মেসি- রোনালদোকে ছাড়িয়ে গেছেন বার্সেলোনার উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করে ইতিমধ্যে জিতে নিয়েছেন পিচিচি ট্রফি। এটা চলতি মৌসুমে ইউরোপিয়ান কোন লিগেরও সর্বোচ্চ গোল। ফলে সবাইকে পিছনে ফেলে জিতে নেন গোল্ডেন শু’র পুরস্কারটাও।
শুধু গোলেই নয়, গোল করাতেও এগিয়ে ছিলেন সুয়ারেজ। লা লিগায় তার পাস থেকে এসেছে ১৬ গোল।
২০০৯ সাল থেকে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে আসছিলেন মেসি ও রোনালদো। এবারই তার ব্যতিক্রম হলো।সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলে গোল করার দৌঁড়ে বেশ ব্যবধানে সুয়ারেজ পিছনে ফেলে দিয়েছেন মেসি ও রোনালদোকে।
তাহলে কী এবারের ব্যালন ডি’অর হাতে উঠছে উরুগুয়েন তারকার হাতে? গোলের পরিসংখ্যান তো সুয়ারেজের কাথাই বলছে। গত আট বছর এই পুরস্কার জিতে আসছেন মেসি ও রোনালদো।
সুয়ারেজ ২০১৫-১৬ মৌসুমে মোট ৫৯ গোল করেন ৫২ ম্যাচে। রোনালদোর ৫১ গোল এসেছে ৪৭ ম্যাচে। গোল করার গড়ে এ দুজনের চেয়ে বেশ পিছিয়ে লিওনেল মেসি। তিনি ৪১ গোল করেন ৪৮ ম্যাচে।


























