চেলসির বর্ষসেরা ফুটবলার হলেন উইলিয়ান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মে ২০১৬, ০৫:০২ পিএম


চেলসির বর্ষসেরা ফুটবলার হলেন উইলিয়ান

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৫-১৬ মৌসুমে নিজ দল চেলসি খারাপ খেললেও ফর্মের তুঙ্গে ছিলেন উইলিয়ান। ফলে ব্লুজদের বর্ষসেরার পুরস্কার ওঠে তার হাতে।

শুক্রবার চেলসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি বড় পুরস্কার পান উইলিয়ান। বর্ষসেরা খেতাবের পাশাপাশি প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা ইয়ারও হন তিনি।

এদিন সেরা গোলের পুরস্কার পেয়েছেন এডেন হ্যাজার্ড। আর তরুণ বর্ষসেরা ফুটবলার হয়েছেন রুবেন লোফ্টস-চেক। এছাড়া সেরা অ্যাকাডেমি ফুটবলার হয়েছেন ফিকায়ো টোমোরি।

শেষ হতে যাওয়া মৌসুমে মিডফিল্ডে থাকা উইলিয়ান ৪৭ ম্যাচে ১১টি গোল করেছেন। আর তিনি দলটির তৃতীয় ফুটবলার হিসেবে এক বছরে এমন দুটি বড় ট্রফি জিতেছেন। এর আগে হুয়ান মাতা ও এডেন হ্যাজার্ড এমন কীর্তি গড়েছিলেন।

Ads