প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিসিবি ও জাতীয় ক্রিকেট দল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০১৫, ০১:২১ এএম


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিসিবি ও জাতীয় ক্রিকেট দল

প্রতিদিনের চিত্র ডেক্স :: জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটাররা।

সংবর্ধণা অনুষ্ঠানে গণভবনে বিসিবির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং ৪ ক্রিকেতার ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদক্ষ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সর্বচ্চো পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার পেয়েছেন তিনি।

শনিবার দেশে ফেরার পর তাই সর্বস্তরের মানুষের অভিনন্দনে সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।

Ads