পাকিস্তানের নতুন কোচ; কে এই মিকি অর্থার?

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ মে ২০১৬, ০৪:৪৪ পিএম


পাকিস্তানের নতুন কোচ; কে এই মিকি অর্থার?

প্রতিদিনের চিত্র ডেস্ক :: নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নতুন কোচের নাম মিকি অর্থার। দক্ষিণ আফ্রিকার আলো বাতাসে বেড়ে ওঠা তার।   তার বয়স ৪৮ বছর।  এর আগে বিপিএলে ঢাকা ডায়নামাইটস, সিপিএলে জ্যামাইকা তালাওয়াশ ও পিএসএলে করাচি কিংসের হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

মিকি আর্থার ২০০৫-২০১০ পর্যন্ত সাফল্যের সঙ্গে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পালন করেন। এর ১৯ মাস পরে তিনি অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করনে। সব মিলিয়ে এক অভিজ্ঞ কোচ পেয়েছে পাকিস্তান।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার কোচ থেকে অব্যাহতি দেন তিনি। মিকি কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ৩ ফরমেটে এক সাথে নাম্বার ওয়ান দল করেছেন। দক্ষিণ আফ্রিকা এক সময়ে টানা ১৩ টি ওয়ানডে ম্যাচ জেতে বিশ্বরেকর্ড করে। অস্ট্রেলিয়াও রয়েছে এই যৌথ রেকর্ডে। মাত্র কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগে (পিএসএল) করাচি দলের কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার।

রিচার্ড পাইবাস, বব উলমার, জিয়ফ লসন এবং ডেভ হোয়াটমোরের পর পাকিস্তানের পঞ্চম বিদেশী কোচ হিসেবে যোগ দিচ্ছেন আর্থার।

Ads