সুয়ারেজ নতুন মাইলফলকে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মে ২০১৬, ০৬:৫৫ পিএম


সুয়ারেজ নতুন মাইলফলকে

প্রতিদিনের চিত্র ডেস্ক :: দুর্দান্ত ছন্দে রয়েছে লুইস সুয়ারেজ। বার্সার হয়ে সমর্থকদের গোল বন্যায় ভাসাচ্ছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তারই পথ ধরে লা লিগায় নতুন রেকর্ড স্পর্শ করলেন তিনি। এই মৌসুমে করেছেন ৩৫ গোল।

সুয়ারেজ বর্তমানে কাতালান ক্লাবটির দ্বিতীয় কোন ফুটবলার যিনি এক মৌসুমে ৩৫টি গোলের মাইলফলক ছুঁয়েছেন। এর আগে বার্সারই সেরা তারকা লিওনেল মেসি তিন মৌসুমে ৩৫ বা তারও বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন।

লা লিগার চলতি আসরে শনিবার রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যেখানে ২-০ গোলে জিতে কাতালানরা। ঐ দুই গোলের একটি করেন সুয়ারেজ। এভাবেই ৩৫টি গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। লা লিগায় ৬ষ্ঠ ফুটবলার হিসেবে এ রেকর্ড স্পর্শ করলেন তারকা এই স্ট্রাইকার।

সুয়ারেজের আগে মেসি ও রোনালদো সর্বোচ্চ তিন মৌসুমে ৩৫টির বেশি গোল করেছিলেন। এছাড়া হুগো সানচেজ, ব্লাটাজার ও তেমো জারা লা লিগার এক মৌসুমে ৩৫টি গোল করার রেকর্ড গড়েন।

Ads