আবারও বিতর্কিত কাণ্ড ঘটালেন নেইমার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ এপ্রিল ২০১৬, ০৫:৫৭ পিএম


আবারও বিতর্কিত কাণ্ড ঘটালেন নেইমার

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ন্যু ক্যাম্পে গতকাল বার্সেলোনার বিপক্ষে জয়ের পর ভ্যালেন্সিয়া ফুটবলার আন্তোনিও বারাগান জয় উৎসব উদযাপন করছিলেন। কিন্তু নেইমারের এক বিতর্কিত কাণ্ডে সেই উদযাপন মোড় নিল সম্পূর্ণ অন্য দিকে।

মৌসুমের শেষে একের পর এক হারে প্রায় নিঃস্ব হওয়ার পথে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গতকালকের ম্যাচটি ছিল খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর। কিন্তু উল্টো হেরেই বসল তারা। রাগে, দুঃখে, হতাশায় বারাগানের উদযাপনটা হয়তো সহ্যই করতে পারেননি ব্রাজিলীয় তারকা। পেছন দিক দিয়ে গিয়ে বারাগানের গালে বসিয়ে দেন হালকা এক থাপড়।

ঘটনাটা রেফারির চোখের আড়ালেই ঘটেছে। নেইমার বারাগানকে আক্ষরিক অর্থে ঠিক ‘চড়’ মেরেছেন—এ কথা হয়তো বলা যাবে না, কিন্তু ভিডিও ফুটেজে যা দেখা গেছে, তা-ই নেইমারের বিপক্ষে যথেষ্ট। ফুটবলে মুখে আঘাত করা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেই আঘাতটা যত হালকাই হোক না কেন। নেইমার তাই আলতো চড় দিলেও কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।

Ads