বিশ্বকাপ বাছাই পর্বে বাফুফের প্রাথমিক দল ঘোষণা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০১৫, ০১:৩৮ পিএম


বিশ্বকাপ বাছাই পর্বে বাফুফের প্রাথমিক দল ঘোষণা

প্রতিদিনের চিত্র ডেক্স :: বিশ্বকাপ ২০১৮ এর বাছাই পর্বে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল শনিবার এ দল ঘোষণা করা হয়।

আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ম্যাচটির জন্য ৪১ জনের দল ঘোষণা করা হয়েছিল। এবার সে পরিসরেকে ছোট করে  ২৯ জনে নিয়ে আসা হয়েছে।

দলে স্থান পেলেন যারা :

গোলরক্ষক- রাসেল মাহমুদ লিটন, শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার- রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, ওয়ালী ফয়সাল, ফয়সাল মাহমুদ ও রেজাউল করিম।

মিডফিল্ডার-মো. রোমান, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম শাহেদ ও ইমন মাহমুদ।

ফরোয়ার্ড- তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবদুল বাতেন কোমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, সাখাওয়াত হোসেন রনি ও নাবিব নেওয়াজ জীবন।

রবিবার বিকালে ঘোষিত এই দল নিয়ে ক্যাম্পের পরবর্তী পর্ব শুরু করতে জাতীয় ফুটবল দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজের বিকেএসপিতে যাওয়ার কথা রয়েছে।

Ads