রাঙ্গামটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের পাশে এ্যাকশান এইড ও গ্রীনহিল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ জুন ২০১৭, ০৫:০৪ এএম


রাঙ্গামটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের পাশে এ্যাকশান এইড ও গ্রীনহিল

রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্দ্যেগে ইউএনএফপিএ-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়।  

শনিবার (২৪জুন) বিকেলে রাঙ্গামাটির সরকারী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ পরিবারের ১৩-৩৯বয়সের ৬০জন মহিলাদের মাঝে ইউএনএফপিএ -ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়। কিটস্ বক্সগুলোতে রয়েছে স্যানিটারী ন্যাপকিন, স্যান্ডেল, সাবান, পেন্টি, ওড়না, মেক্সী, টচলাইট ও বালতি।

বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, গ্রীনহিলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং মারমা, কন্সালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর ম্যানাজার এএম নাসির উদ্দিন, ম্যানাজার উইমেন্স কাপাসিয়া ফিরোজ, সিনিয়র কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, এম,ই,এ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
 

 

Ads