রাঙ্গামাটি কালী মন্দিরের মগেদ্বশ্বরী সেবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ মার্চ ২০১৭, ০৪:১৯ পিএম


রাঙ্গামাটি কালী মন্দিরের মগেদ্বশ্বরী সেবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

রবিবার (১২মার্চ) সকালে রাঙ্গামাটি তবলছড়ির ঐতিহ্যবাহী ও পুরোনো ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের মা মগেদ্বশ্বরী সেবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদরে সদস্য ত্রিদীপ কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ ঘোষ, সহ-সভাপতি শ্যামল মিত্র, সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, সহ-সম্পাদক রতন দে, সাবেক সাধারণ সম্পাদক নন্দন দে, ০৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে’সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

 

Ads