উপদেষ্টা নতুবা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না- সারজিস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম


উপদেষ্টা নতুবা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না- সারজিস

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ফাইল ছবি।

 

উপদেষ্টা নতুবা রাজনীতিবিদ যেই হোক কাউকেই আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

সারজিস আলম বলেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে নয়।

এনসিপির এ নেতা বলেন, সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে।
 

Ads