আত্মসমর্পণ করে জামিন পেলেন নাহিদ সুলতানা যুথী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ মে ২০২৪, ০৫:৪৫ পিএম


আত্মসমর্পণ করে জামিন পেলেন নাহিদ সুলতানা যুথী

ছবি- সংগৃহীত।


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় জামিন পেয়েছেন স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
 

রোববার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জামিন মঞ্জুর করেন।


যুথীর আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

 

এর আগে গত ২০ মার্চ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় এদিন তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

 

উল্লেখ্য, গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। মামলায় স্বতন্ত্র থেকে সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়।

 

 

Ads