ঢামেক হাসপাতালের নিরাপত্তা জোরদার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ নভেম্বর ২০১৫, ০৪:১৭ এএম


ঢামেক হাসপাতালের নিরাপত্তা জোরদার

ছবি-প্রতিদিনের চিত্র

রাজধানীতে ব্লগারদের হত্যা ও গুরুত্বর জখমদের ঢামেক ভর্তির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালে ঢুকতে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে বলে জানা গেছে।

লালমাটিয়ায় ও শাহবাগে প্রকাশক ও ব্লগার হতাহতের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার খবর পেয়ে সরকারের একাধিক মন্ত্রী, দেশের ব্লগার, লেখক ও প্রকাশক, মহানগর পুলিশ কমিশনার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ আহতদের দেখতে যান বিভিন্ন পেশার লোকজন।

সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহতদের ওপর নতুন করে হামলা হতে না পারে, এ আশঙ্কার কারণে হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে, অতিরিক্ত নিরাপত্তা জোরদার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) মুন্তাসিরুল ইসলাম প্রতিদিনের চিত্র প্রতিনিধিকে বলেন, এ ধরণের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Ads