অভিনেত্রী দিতি আর নেই
২০ মার্চ ২০১৬, ০৯:২১ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: গুণী অভিনেত্রী দিতি আর নেই। আজ রবিবার বিকাল চারটা পাঁচ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি...ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। এর আগে মাদ্রাজের এমআইটি হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছিলেন তিনি।


























