জি ফাইভ বাংলায় নওশাবার সিনেমা

বিনোদন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম


জি ফাইভ বাংলায় নওশাবার সিনেমা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি : সংগৃহীত

ত দূর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলাদেশী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত সিনেমা ‘ যত কাণ্ড কলকাতাতে’।

অনিক দত্ত পরিচালিত সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

৯ জানুয়ারি থেকে জনপ্রিয় ওটিটি চ্যানেল জি ফাইভ বাংলায় স্ট্রিমিং হবে সিনেমাটি। এতে নওশাবার সহশিল্পী আবির চ্যাটার্জি।

কলকাতা শহরের অলিগলি, অজানা গল্প আর রহস্যময় ঘটনার আবর্তে আবদ্ধ এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

টানটান গল্প, চমকপ্রদ দৃশ্যায়ন এবং রহস্য উন্মোচনের ধারাবাহিকতায় ছবিটি প্রেক্ষাগৃহের দর্শকদের কাছে সাড়া জাগায়।

সিনেমাটি যারা হলে দেখতে পারেননি, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। পাশাপাশি পুনরায় রহস্য উপভোগ করতে চান এমন দর্শকদের কাছেও এটি হতে পারে বাড়তি আকর্ষণ।

Ads