৩য় ইন্টারন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৫ সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম


৩য় ইন্টারন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৫ সফলভাবে সম্পন্ন

 

দেশের ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্পের অন্যতম বৃহৎ প্রতিযোগিতা ও উৎসব “৩য় ডেকো ইন্টারন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (৩১ মে) শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বি.জি.বি) এবং ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম)।

অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাকাল্টি অব বিজনেস। টাইটেল স্পন্সর হিসেবে ছিল শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও ডেকো ফুডস লিমিটেড।

ট্যালেন্ট শারপ্পার এবং বাংলায় আইইএলটিএস ছিল সার্বিক সহযোগিতায়, এবং বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস আয়োজন সহযোগী হিসেবে অংশ নেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর মোস্তাফিজুল হক, চেয়ারম্যান, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অক্ত করিম, ব্যবস্থাপনা পরিচালক, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গেস্ট অব অনার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মাদ সোহেল মুস্তাফা, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রফেসর ড. বেহজাদ নুর, হেড, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

 

Ads