মা হারালেন জেনিফার
০২ জুন ২০১৬, ০৫:৪৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বলিউড অভিনেত্রী ও ফ্রেন্ডস খ্যাত তারকা জেনিফার অ্যানিস্টনের মা ন্যান্সি ডো মারা গেছেন। ন্যান্সি ডোরের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তার মেয়ে ফ্রেন্ডস খ্যাত অভিনেত্রী জেনিফার বলেন, এটা আমাদের জন্য খুবই শোকের দিন। আমি ও আমার ভাই জন মেলিক মায়ের মৃত্যুর খবর জানাচ্ছি। তার মৃত্যুতে শোক জানিয়েছে হলিউড।
জেনিফার এও জানালেন যে তার মা ন্যান্সি ডো দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। তবে কী রোগে তিনি আক্রান্ত ছিলেন তা সংবাদ মাধ্যমে বলতে রাজি হননি জেনিফার।
অন্যদিকে টাচ ম্যাগাজিনের ভাষ্যমত, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন ন্যান্সি ডো। এরইমধ্যে তার একাধিকবার স্ট্রোক হয়েছে। যার ফলে তিনি হাঁটাচলা ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। যদিও এসব প্রশ্নের কোন উত্তর দেননি জেনিফার।
উল্লেখ্য, হলিউডের বিখ্যাত অভিনেতা ব্র্যাট পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করার পর ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায় জেনিফারের। বর্তমানে জাস্টিস থেরক্স-এর সঙ্গে সংসার যাপন করছেন জেনিফার অ্যানিস্টন। ২০১৫ সালে থেরক্সকে বিয়ে করেন জেনিফার।

































