নতুন চমক নিয়ে সালমা!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ মে ২০১৬, ০৫:৫৮ পিএম


নতুন চমক নিয়ে সালমা!

বিনোদন ডেস্ক :: ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সালমা নতুন চমক নিয়ে আসছেন। তার গাওয়া  একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। সেখানে মডেল হিসেবে দেখা যাবে মিষ্টি হাসির এই গায়িকাকে।

সালমা বলেন, ‘গানটি তৈরি হয়েছে মিউজিক ভিডিও নির্মাণের জন্য। তাছাড়া শ্রোতারা এখন গান শোনার সাথে সাথে দেখতেও পছন্দ করেন। সেজন্যই নিজ উদ্যোগে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছি। আগামী ঈদে এটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলেও প্রকাশ হবে। এটি দর্শক-শ্রোতাদের জন্য আমার ঈদের চমক।’

সালমা জানালেন, এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। রমিজ রাজার কস্টিউম আর হাবিবের কোরিওগ্রাফিতে ভিডিওটি নির্মাণ করছেন জিয়াউদ্দিন আলম। এফডিসিসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে ১২ মে পর্যন্ত।       

এদিকে গেল মাসের শেষের দিকে প্রকাশ পায় সালমার ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে মডেল হিসেবে ছিলেন সুজানা এবং রানা।

Ads