অ্যাডাল্ট কমেডি ছবিতে আপত্তি নার্গিস ফাখরির

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০১৬, ০৪:৫২ পিএম


অ্যাডাল্ট কমেডি ছবিতে আপত্তি নার্গিস ফাখরির

বিনোদন ডেস্ক :: বলিউডের কোনো অ্যাডাল্ট কমেডি ছবিতে আর কোনদিনও অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে হলিউডে এ ধরনের কোনো ছবির অফার পেলে ভেবে দেখবেন বলেও জানান তিনি।

সম্প্রতি নার্গিস কাজ করেছেন ‘হাউজফুল’ ছবির সিকুয়্যাল ‘হাউজফুল ৩’ ছবিতে। এই সেক্স কমেডিধর্মী ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়েই তিনি এমন তথ্য জানালেন। ‘হাউজফুল ৩’ ছবিটিতে নার্গিসের সঙ্গে আরও থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ ও লিসা হেইডেন।

নার্গিসের ভাষ্য মতে, ভারতীয় দর্শকদের মানসিকতা আর হলিউড দর্শকদের মানসিকতা এক নয়। হলিউডে সেক্স কমেডি ঘরনার ছবিগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু বলিউডে এ ধরনের ছবিতে অভিনয় করে উল্টো সমালোচনার মুখে পড়তে হয়।

২০১১ সালে ‘রকস্টার’ এর মত সুপারহিট ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় নার্গিসের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে স্বল্পবসনা হিসেবে বেশ পরিচিতি আছে তার। টপলেস মডেলিং বা বিকিনি পোশাকেও তার জুড়ি নেই। সেই নার্গিসেরই যদি সেক্স কমেডিতে আপত্তি থাকে তবে বিরক্তিতে চোখ ‍কুচঁকাতে পারে বলিপাড়ার অনেকেই।

Ads