ইউটিউবে শীর্ষে আসিফ!

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুন ২০১৫, ০৭:২৬ পিএম


ইউটিউবে শীর্ষে আসিফ!

ইউটিউব তার অফিসিয়াল এজেন্টদের নিয়েই এদেশে ভিন্ন ধারার গান ও নাটক-সিনেমাসহ ভিডিও ও অডিও কনটেন্ট সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। একইসাথে শিল্পীদের সম্মানিও দিচ্ছে। এক্ষেত্রে সরাসরি ইউটিউবের সাথে এদেশে ব্যবস্থাপনায় রয়েছে কাইনেটিক মিউজিক। তাদের দেয়া তথ্য মতে, গত এক বছরের খসড়া অনুযায়ী এদেশে আসিফের গানের কনটেন্টে সর্বাধিক হিট হয়েছে এবং তার সর্বমোট অঙ্ক চার কোটিরও ওপরে!

গানে এরপরের অবস্থানে যিনি আছেন, তার চাইতে আসিফের গানে হিটের পরিমাণের ব্যবধান প্রায় তিন কোটি। সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসানের সর্বমোট হিটের সংখ্যা এক কোটিরও ওপরে।

এরপরের অবস্থানে সমসাময়িক কয়েকজন উঠতি শিল্পী থাকলেও তারা নিজ উদ্যোগে ইউটিউবে বিজ্ঞাপন ও ফেসবুক ফ্যানপেজে বিজ্ঞাপন দিয়েও আসিফ-তাহসানের ধারেকাছে আসতে পারেননি।

তাই সপ্রতিভভাবে এই দুই গানের তারকার প্রতি দর্শকদের আগ্রহ সারাবিশ্বের বাঙালিদের ভেতরে যে সবচেয়ে বেশি, সেটাই এবার প্রমাণ হলো।

 

Ads