ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত


ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

"ভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান" উপপদ্যকে ধারণ করা চট্টগ্রাম জেলা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা আয়োজন করা হয়েছে। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।


বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টার সময় বিশ্ববিদ্যালয়ের ১১৬ নং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

নবীন এক শিক্ষার্থী বলেন,চট্টগ্রামের মত এত দূরের জেলা থেকে আমরা একটা হীনমন্যতায় ভুগি কিন্তু আমাদের বড় ভাইদের আন্তরিকতার জন্য আমরা সেটা কাটিয়ে উঠেছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক সিনিয়র ভাই ও আপুদের সাথে পরিচিত হতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,আন্তবিশ্বাস সবচেয়ে বড় স্কিল, এটা অর্জন হয় পরোপকারের মাধ্যমে। অন্যের উপকার করলে নিজের উপকার হয় বেশি।ভলেন্টিয়ারির মাধ্যমে এ আত্মবিশ্বাস  অর্জন হয়। মানুষের সাথে পরিচিত হওয়া যায় এবং চ্যালেন্জ গ্রহণ করার মানসিকতা তৈরি হয়।আমি কায়রোতে এসব কাজ করেছি সেজন্য আমি এর মর্মার্থ  জানি।
আবেগি অবসর সময় যুবসমাজকে ধ্বংস করে, যারা এসময়কে অপব্যবহার করে  তারা মানসিক সমস্যায় ভোগে, যারা ভলেন্টারী করে তারা  এ ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। সময়কে বলা হয় দুপাশে  ধারালো তলোয়ার যারা সময়কে ব্যবহার করতে পারবে না সময় তাদেরকে ধ্বংস করে দিবে।

শিক্ষার্থীরা এখন কারিকুলাম বাদ দিয়ে এক্সট্রা -কারিকুলামে  বেশি একটিভ হয়ে যাচ্ছে। এক্সট্রা -কারিকুলামে সময় দাও কিন্তু মনে রাখবে, তুমি যে কাজে এখানে এসেছো  সেটা কোনো ভাবেই যেন ব্যর্থ না হয়।তোমার কাছে সমাজ, রাষ্ট্র অনেক কিছু আশা করে।

Ads