ইবিতে বুদ্ধপূর্ণিমার ছুটিতে রদবদল, বন্ধ থাকছে ১১ মে
০৪ মে ২০২৫, ০১:৩৯ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন বুদ্ধপূর্ণিমার ছুটি ৫ মে’র পরিবর্তে ১১ মে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৩ মে) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্টার তারেক মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে বুদ্ধপূর্ণিমার ছুটি ৫ মে উল্লেখ আছে। কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৫ মে’র পরিবর্তে ১১ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কিন্তু এদিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষা সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকতে হবে।” এতে আরো বলা হয় ঐদিন জরুরী সেবা সমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) অন্যান্য দিনের ন্যায় চালু থাকবে।
























