ইবি থিয়েটারের উদ্যোগে ক্যারেক্টার ডে প্রদর্শন
০২ মে ২০২৫, ০৭:৪০ পিএম
১১ চরিত্রের তৃতীয়বারের মতো ক্যারেক্টার ডে আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার। এদিন ভর্তিচ্ছুদের মানসিকভাবে চাঙ্গা করার লক্ষ্যে আয়োজন করা হয় বলে জানা যায়।
শুক্রবার (২ মে ) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ডায়না চত্বরে তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।
এতে শান্তি বিতরণকারী কাবুলিওয়ালা, মানবিক ডাক্তার, সন্তানের রক্তাক্ত লাশ বহনকারী পিতামাতা, নিহত নিখোঁজ সন্তানের জামা বহনকারী মা, নির্যাতিত ফিলিস্তিনি, নৃশংস রক্ত পিপাসু ইসরায়েলি, আহত শান্তিবাহীনি, নিশ্চুপ সুশীল বিশ্ব, আতঙ্কিত স্কুল শিক্ষার্থী সহ মোট ১১টি চরিত্র প্রদর্শন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থিয়েটর ইবি শাখার সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন,
বিশ্ববিদ্যালয় থিয়েটার এবার তৃতীয়বারের মতো ক্যারেক্টার ডে পালন করেছ। পরীক্ষার্থীদের মানসিক অবস্থার পরিবর্তনের জন্য আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছি। এই ক্যারেক্টার ডে এর মূল থিম হচ্ছে বিশ্ব শান্তি। বর্তমান বিশ্বের সহিংসতা ও অরাজকতার দিকটি ফুটিয়ে তুলতে আমাদের এই আয়োজন। বিশ্বে যারা শান্তি রক্ষার জন্য কাজ করে ফিলিস্তিন ইসুতে তাদের ইতিবাচক কোন পদক্ষেপ দেখা যায়নি। আমরা চাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক।
সংগঠন সাধারণ সম্পাদক নাঈমুল ফারাবী, আমরা আজকে ক্যারেক্টার ডে’তে ১১ টি ক্যারেক্টারের মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনের পরিস্থিতি এবং সেই সাথে বিশ্বের পাওয়ার হাউসগুলোর নিরব ভূমিকাও প্রকাশ করার চেষ্টা করেছি। আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা যে কিছু করতে পারছি না তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
























