ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস কুরআনের জন্য লড়াই করে গেছে: ইবি উপ-উপাচার্য


ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস কুরআনের জন্য লড়াই করে গেছে: ইবি উপ-উপাচার্য

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ওয়ালিউল্লাহ -মুকাদ্দাসের গুম হওয়ার বিষয়টা আমি এখনো মানতে পারিনি। আমরা যেন স্মৃতিতে তাদের জাগরূক রাখতে পারি। তাদেরকে উজ্জীবত করে রাখতে পারি পরবর্তী প্রজন্মের কাছে। জুলাই বিপ্লবে যেন ফ্যাসিস্টদের ছারখার করে দিয়েছে, আমি মনে করি তাদের তিরোধানও কম অবদান রাখেনি।

তিনি ছাত্রশিবিরের কর্মীদেরকে ধৈর্য ও পরমত সহিষ্ণুতার সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি আরো বলেন এ আদর্শ প্রচার করতে পারলে বিজয় আপনাদের হবেই,  ওয়ালি-মুকাদ্দাসের রক্ত বৃথা যাবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এ  পুরস্কার বিতরণী হয়। খেলায় বিজয়ী দল হলো ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং রানার্স-আপ পরিসংখ্যান বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক এ.বি.এম জাকির হোসেন, শাখা ছাত্রশিবিরে সভাপতি মাহমুদুল হাসান, ইবি শাখা সমন্বয়ক এস এম সুইটসহ শতাধিক শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাসের স্মৃতি জাগ্রত রাখতে এমন কার্যক্রম প্রশংসানীয়। যারা খেলাধুলা করে তারা কখনো শত্রু সমাজ তৈরি করে না। তারা বন্ধন ও ঐক্যের সমাজ তৈরি করে। ছাত্র শিবির যেন শুধু ছাত্র রাজনীতিকে মুখ্য মনে না করে শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করে যায়।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "সুস্থ দেহ সুন্দর মন,দ্বীন কায়েমের আন্দোলন" প্রতিপাদ্যকে সামনে রেখে   গত ৬ই ফেব্রয়ারি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে খেলা শুরু হয়।

Ads