মির্জাপুরে সাবেক মেয়র সুমনের মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ পিএম


মির্জাপুরে সাবেক মেয়র সুমনের মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাহাদৎ হোসেন সুমনের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

 

এসময় প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী বর্তমান পৌর মেয়র সালমা আক্তার, উপজলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন,পৌর সচিব আব্দুল সালাম, নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা,সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হাসন,হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন,উপ-সহকারী প্রকৌশলী বাবুল হাসন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মো.ফরিদ হোসাইন তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

Ads