বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই
২৬ জুলাই ২০২২, ০৯:৫৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অগ্নিকন্ডে তুলার গোডা্উনসহ ৬ টি ঘর সম্পূর্ন ও একটার অংশিক পুড়ে গেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে বহরপুর বাজারে এ অগ্নিকন্ডেের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃএপাত হতে পারে। প্রথমে আয়তুল বাসারের তুলার ঘরে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে আগুন পাশের আরও ছয়টি ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে তুলার ব্যাবসায়ীর ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। পরে সুজিত জালদরির ব্যবসা, কুদ্দুস ভাংরির দোকান, সফিকুল ইসলামের কসমেটিকসের দোকান, সুদেব সরকার নেটের দোকান, উমর বিশ্বাসের ইলেকট্রনিকসের দোকান, ফয়সালের অটোগ্যারেজ। ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ শারাফত আলী তুহিন জানান খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।



































