স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৭ পিএম


স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছবি- সংগৃহীত।

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামী নজরুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ এ রায় ঘোষণা করেন।

 

আসামি নজরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Ads