রাজবাড়ীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনা কালিন এসময়ে দলের কেন্দ্রীয় নির্দেশে কলেবর না বাড়িয়ে শুধু মিলাদ ও দোওয়া মাহফিল ও গাছের চাড়া বিতরণের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দির্ঘ্যায়ূ ও দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।



































