রাজবাড়ীতে করোনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
৩০ আগস্ট ২০২০, ০৫:২৮ পিএম
এ্যাডভোকেট এমএ খালেক। ছবি- সংগৃহীত
করোনায় মারা গেলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ খালেক। (ইন্নালিল্লাহি...রাজিউন)। করোনা উপসর্গ দেখা দিলে তাকে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার ছেলে এমএ খালেদ পাভেল তার মৃত্যুর বিষটি নিশ্চিত করে জানান, গত ১৩ই আগস্ট তার বাবার নমুনা সংগ্রহ করার পর ১৬ আগস্ট তার করোনা রির্পোটে পজিটিভ আসলে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন।
বাসাতে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকা নিয়ে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সন্ধ্যায় তাকে লাইফ সার্পোটে নেয়া হয় এবং এদিন লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
রাজবাড়ীতে এ পর্যন্ত করোনায় মোট ২১ জন মৃত্যুবরণ করেছে। আর আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬৩ জন।



































