করোনায় আক্রান্ত সংরক্ষিত আসনের এমপি সালমা
০৩ আগস্ট ২০২০, ০৬:২১ পিএম
সালমা চৌধুরী রুমা। ছবি- সংগৃহীত
রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমপির ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন। এখন তিনিই করোনায় আক্রান্ত। আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
তিনি বলেন, ঈদের দুদিন আগে তার নমুনা দেওয়া হয়। গতকাল রোববার তার পজিটিভ রিপোর্ট এসেছে।
এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।



































