নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ আনোয়ার হোসেনের
০৪ এপ্রিল ২০২০, ০৪:৫৯ এএম
ছবি- দৈনিক প্রতিদিনের চিত্র
মাদারীপুরে আ. লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় শহরের কলেজ রোড এলাকায় আ. লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আনোয়ার হোসেনের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা,
১ কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবানসহ ১০ কেজির খাদ্য সামগ্রী মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও কালকিনি উপজেলার দুই হাজার
পরিবাবের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়ক জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার বলেন, ‘আনোয়ার হোসেন মাদারীপুরের কৃতি সন্তান। সে মাদারীপুরে রাজনীতি করেছে, এখন কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে। আনোয়ার হোসেন মাদারীপুরের মানুষের পাশে সবসময় আছে থাকবে’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। এটা তেমনই একটি উদ্যোগ। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যেকোন দুর্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে এই খাদ্য সহায়তা সমাজের অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিতরণ করছি’।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবু শরীফ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ শরীফ, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহ উজ্জ্বল, যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: নান্নু মুন্সী, পৌর মহিলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক ফারহানা রহমান কান্তা, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।



































