তিতুমির কলেজকে ৫টি বাস উপহার দিচ্ছেন আব্দুল কাদির মোল্লা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৭ পিএম


তিতুমির কলেজকে ৫টি বাস উপহার দিচ্ছেন আব্দুল কাদির মোল্লা

ছবি-প্রতিদিনের চিত্র

শিক্ষা ও সামাজিক উন্নয়ণে বিস্মিত অবদান রাখায় তিতুমির কলেজ দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে বুধবার [১৯ ফেব্রুয়ারী]  যাতায়াত সমস্যা লাঘব কল্পে সফল ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ৫টি বাস উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।

সম্বর্ধনার জবাবে ছাত্রছাত্রীদের উদ্যেশে নরসিংদীর থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার বলেন, এক সময় পুঁজি ছিল মাত্র চার টাকা তাঁর।মানুষের জমিতে ও ইটখোলায় কাজ করে তিনি এ পুঁজি জমিয়েছিলেন।
এমনি টাকা পয়সার অভাবে দিন কাটিয়েছেন। ১৬০ টাকা জোগাড় করতে না পারায় এসএসসিতে স্টার মার্কস পেয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেননি। তারপর তিন বছর টেকনিক্যাল এডুকেশন কোর্স করেন। সার্টিফিকেট নিয়ে চলে যান সিঙ্গাপুরে।

সেখানে পাঁচ বছর চাকরি করে দেশে ফিরে আসেন। সামান্য পুঁজিতেই ব্যবসার প্রস্তুতি নিয়ে শুরু করেন ব্যবসা। চেষ্ঠা ছাড়া কিছুই সাফল্য ধরা যায়না। এখন তিনি দেশের সেরা শিল্প কারখানার মালিক। হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সৃষ্টিকর্তাকে স্মরণ করে সৎভাবে চেষ্টা করতে হবে প্রতিষ্ঠা অর্জণের জন্য। শিক্ষা ও জীবন উন্নয়ণ দুটোতেই সাধনা করে যেতে হবে।

তিনি আরো বলেন, জীবন যে কতো কঠিন তা খুব কাছ থেকে দেখেছি। শিক্ষা জীবনে দেখি অনেকে হতাশ ভুগে। জীবনের কোনো ক্ষেত্রেই হতাশ হওয়া যাবে না। সমস্যা থাকবেই, সেখান থেকে সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুধবার তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে আব্দুল কাদির মোল্লাকে কলেজের ছাত্র ও শিক্ষক কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি নিজের জীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবনে একের পর এক জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছি। একে একে পরিবারের সবাইকে হারিয়েছি। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিনা খাবারে বিনা চিকিৎসায় আমার বাবা মারা যায়। তারপর আমার মা-কে হারাই। এত কিছুর পরও হতাশ হইনি। তাই সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে।

কাদির মোল্লা বলেন, প্রতিবন্ধকতা ছাড়া কোনো কাজই নেই। শুধু ব্যবসা জীবন না, সাধারণ জীবনেও অনেক প্রতিবন্ধকতা থাকে। তবে সৎ ইচ্ছা, সৎ চিন্তা ও সৎ শ্রম থাকতে হবে। আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শন, সততা, ধৈর্য্য ও সাহস যদি ঠিক থাকে, তাহলে কোনো কাজকেই বাধা দিয়ে থামানো যাবে না। সভাপতির বক্তব্যে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বলেন, আব্দুল কাদির মোল্লার ব্যক্তিগত জীবন থেকে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে হবে। যুদ্ধে জয়ী হওয়ার জন্য ছুটতে হবে।

শিক্ষার্থীদের সংকট নিরসনে ভূমিকা রাখায় কলেজের পক্ষ থেকে কাদির মোল্লাকে ধন্যবাদের পাশাপাশি তার কর্মের ভূয়সী প্রশংসাও করেন অধ্যক্ষ আশরাফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ অন্যান্যরা।

Ads