দাইমদ্দিনখলিফা কান্দি গ্রামের কৃষক মোজাফ্ফরের ঘর পুড়ে সর্বশান্ত
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫০ এএম
ছবি- প্রতিদিনের চিত্র
শরীয়তপুরে দাইমদ্দিনখলিফা কান্দি গ্রামে মো: মোজাফ্ফর খলিফার বাড়ী আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গত রবিবার ৯ ফেব্রয়ারী সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে জাজিরা থানাধীন বিলাশপুর ইউনিয়ন দাইমদ্দিনখলিফা কান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও মো: মোজাফ্ফর খলিফার ছেলের সাথে কথা বলে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মো: মোজাফ্ফর খলিফার ছোট মেয়ে রান্না ঘরের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে চিৎকার করে ঘরের সবাইকে ডাক দেয়। কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়।
আগুন নিভাতে গিয়ে খলিফার একমাত্র ছেলে রাসেল খলিফা গুরুত্বর আহত হয়। রাসেল বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন। আগুনে বাড়ীর আসবাব পত্র, স্বর্ণলংকারসহ সমস্ত কিছু পুড়ে যাওয়ায় মোজাফ্ফর খলিফার পরিবার এখন নিঃস্ব। সংসারে রয়েছে ৬ সন্তান। বড় মেয়ে লাকীর বিয়ে হওয়ায় বাকী ৫ সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছে এই পরিবার।
উল্লেখ্য, মো: মোজাফ্ফর খলিফার দ্বিতীয় মেয়ে পপি আক্তার নড়িয়া সরকারী কলেজে এইচএসসি অধ্যয়ন করছে, অপর আরেক মেয়ে কোরআনে হাফেজ। ২ মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। ছেলে-মেয়ে এবং পরিবারের ভবিষ্যত নিয়ে মো: মোজাফ্ফর এখন দিশেহারা।
এ অবস্থায় মো: মোজাফ্ফর খলিফা সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং এলাকার বিত্তবানদের একান্ত সহযোগীতা কামনা করছেন।



































