সোনারগাঁ প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪ পিএম
ছবি-সংগৃহীত
নারায়নগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট বৃহস্পতিবার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে সোনারগাঁ প্রেস ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খাঁন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিক্ষা কমিটির সদস্য জনাব আবু নাইম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ।
এ খেলায় ১৫টি দল অংশ নিচ্ছেন। সকল খেলা প্রেমীদের খেলা দেখার আমন্ত্রন জানিয়েছেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার ও সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান।
উদ্বোধনী খেলায় সোনারগাঁ থানা বনাম সোনারগাঁ রিপোর্টাস ক্লাব ও মোগরাপাড়া বন্ধু মহল বনাম সুবর্ণ ইন্টারন্যাশনাল লিমিডেট অংশ নেবেন।



































