দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ডিসেম্বর ২০১৯, ০২:০২ পিএম


দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ছবি - সংগৃহীত

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।আজ  বুধবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে ঘাট এলাকার দু’পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

এদিকে, দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ী রুটের স্বাভাবিক হয়, পরে আবারও নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। পরে রাত ১০টার পর থেকে সীমিত আকারে ফেরি চলাচল করে। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে ঘন কুয়াশায় বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটের নৌ চলাচল। এর আগে, যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি। কুয়াশা কমলে দুই নৌ-রুটে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছে ঘাট কর্তৃপক্ষ।

Ads