কচুয়ায় আশ্রাফপুর আহছানিয়া বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন: সভাপতি যুবদল নেতা আবু ফয়েজ
১০ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
চাঁদপুর জেলার কচুয়া থানাধীন ঐতিহ্যবাহী ‘আশ্রাফপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়’ এর নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ (১০) ধারা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুন) কুমিল্লাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত অনুমোদন পত্রে নতুন এই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম. আবু ফয়েজকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ সদস্য মোহাম্মদ শামীম হোসেন এবং অভিভাবক প্রতিনিধি সদস্য আবুল কালাম আজাদ। সংশ্লিষ্ট স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এম. আবু ফয়েজের সংক্ষিপ্ত পরিচিতি:
উচ্চশিক্ষিত ও বিশিষ্ট আইনজীবী এম. আবু ফয়েজ (বিএসএস অনার্স, এমএসএস মাস্টার্স, এমএম ফাস্ট ক্লাস, এলএল.বি, এলএল.এম) বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ১নং ভাইস প্রেসিডেন্ট। তিনি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১ (কচুয়া) আসনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত। এছাড়া তিনি কচুয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং আগামী ১২নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় বেশ জনপ্রিয়।
নতুন এডহক কমিটি অনুমোদনের পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজ আশা প্রকাশ করেছেন যে, জনাব আবু ফয়েজের যোগ্য নেতৃত্বে বিদ্যাপীঠটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও বেগবান হবে।
































