অসহায়দের ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৬, ০১:৩২ এএম


অসহায়দের ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব

 

নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে সদর উপজেলা প্রেসক্লাব। ২০২১ সাল থেকে চলে আসা এই মহতী উদ্যোগের ধারাবাহিকতায় এ বছরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদর উপজেলা প্রেসক্লাব কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে তারা প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম আজ একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এ বছর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার এবং কয়েকশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আজকের আয়োজনের অতিথিদের মধ্যে ছিলেন- নারায়নগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক- এস কে শাহীন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক- নাজমুল হাসান বাবু, সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, সদর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মন্ডল, সদর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সদর উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সাথী আক্তার,  সদর উপজেলা প্রেস ক্লাবের সহকারী দপ্তর সম্পাদক- সুমন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলার ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি- মিঠু খান, নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: সাইফুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা- হাছান ইমাম সম্রাট, নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহবায়ক- রেজাউল ইসলাম আল আমিন, বিএনপি নেতা- মোঃ আনু, নারায়নগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সেক্রেটারি রাহিদ শিকদার, নারায়নগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মোঃ সালাউদ্দিন, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহেনা, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম আপেল, বিশিষ্ট ব্যবসায়ী- মোঃ হাজী রনি। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের সভাপতি হাবিবুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর মোঃ লিমন, সদর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য তন্ময় শিকদার, শেখ কাউছার, মোহাম্মদ রাব্বি, মোঃ হাছান, দৈনিক যুগ যুগান্তরে প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম সহ নারায়ণগঞ্জের সকল সাংবাদিক মহল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি নাবিলা শারমিন উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনাদের মূল্যবান সময় ও সমর্থন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বিশাল অনুপ্রেরণা দেয়। আমরা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়াতে চাই।"

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

 

Ads