খাগড়াছড়িতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা


খাগড়াছড়িতে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা


বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি জেলার মিলনপুর ত্রিপুরা সংসদে অবস্থিত বিলিভার্স ইস্টার্ন চার্চে এ প্রার্থনার আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুনী ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনায় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

Ads