বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডি এ তায়েব এসোসিয়েশন ও অঙ্গ সংগঠনের ত্রাণ বিতরণ
২২ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং শিল্পী সমিতির সহ সভাপতি,বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব।
এসোসিয়েশনের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ২১অক্টোবর বেলা ২ঘটিকায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা, ছাইচাকুড়া, উদলাকুচি, নন্নী, উত্তরবন্ধ, আম বাগান, বালুঘাটা, গাজীরখামার, বাতিয়াগাও, হাতীবান্ধাসহ বিভিন্ন গ্রামে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ প্রায় (৫০০) শতাধিক পরিবারের মাঝে মুড়ি, চিড়া, লবন, চাল, বিস্কিট, মোমবাতি, মেচ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ,কে,এম মাহবুবুর রহমান রিটন ডি এ তায়েব সংগঠনের শেরপুর জেলা কমিটির সাধারন সম্পাদক জনাব নুরুল আমিন, সিনিয়র সহ সভাপতি মিন্টু জাকির সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহাম্মদ, ডিএ তায়েব জামালপুর জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম, বিশেষ তত্বাবধানে ছিলেন কেন্দ্রী কমিটির সভাপতি রুহুল আমিন কিরন,আলমগীর হোসেন, সজিব,কামাল হোসেন, পিয়াস আফ্রিদী, হারুনুর রশীদ, মুকুল চৌধুরী, মনোয়ার হোসেন,মকিব হাসান মামুন, ইয়াকুবসহ প্রমুখ।





























