চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও জেলেদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৯ এএম


চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও জেলেদের মাঝে উপকরণ বিতরণ

ছবি- সংগৃহীত।


চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকেল্পর আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে বকনা (বাছুর) বিতরণ করা হয়েছে।
 

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন   সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ১শত৫০ টি বাইসাইকেল এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে ১৬ টি বকনা (বাছুর) বিতরণ করেন মন্ত্রী।
 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শিক্ষার্থীদের লেখাপড়া উৎসাহ যোগাবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কমলমতি শিক্ষার্থীরা সঠিক ভাবে লেখাপড়া করবে, বাইসাইকেল চালানোর সময় অব্যশই সড়ক দিয়ে দেখে শুনে চালাতে হবে, সড়কের আইন মেনে বাই সাইকেল চালাতে হবে, নারী শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার আরও বেশি মনোযোগী হয়, সেজন্য সরকার এ সব চালু করেছে।
 

আমি জেলে ভাইদের প্র্রতি আহবান জানাব যেন কোনভাবেই অভয়াশ্রম চলাকালীন সময়ে নদীতে না নামেন। অভয়াশ্রম সময়ের বাহিরে যখন আমাদের জেলে ভাইয়েরা স্বাভাবিক সময়ে নদীতে মাছ ধরতে নামে, তখন অভিযোগ উঠে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ তারা বিভিন্ন অযুহাতে জেলে ভাইদের হয়রানি করেন। যদিও তারা আইন সম্মত জাল ব্যবহার করছেন, তারপরেও অনেক সময় তাদের হয়রানি করে। প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো বিষয়টি খতিয়ে দেখে এটি নিরসন করতে।

 

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

 

এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলে নেতা ও জেলেরা উপস্থিত ছিলেন।

 

 


 

Ads