পুকুরে ডুবে দুই শিশু ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
১৮ নভেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
ছবি- সংগৃহীত।
নারায়ণগঞ্জে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই মামাতো-ফুফাতো ভাই - বোন মোনতাছিল (২) ও অফিফা (১) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলার সোনারগাঁ উপজেলায় পৌরসভা এলাকার ইছাপাড়া গ্রামে শনিবার ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোনতাছিল ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিনের ছেলে আর অফিফা রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিন সকাল ১০টার দিকে তার ছেলে ও বোনের মেয়েকে নিয়ে দোকানে যাবার জন্য বাসা থেকে বের হয়। এ সময় মাইনউদ্দিন পুকুরের একপাশ দিয়ে হাটছিলের অপরদিকে তার ছেলে মুনতাছিল ও ভাগনী আফিফা দুই জন একে অপরের হাত ধরে পুকুরের অন্য পার দিয়ে হেঁটে যাচ্ছিল, এর কোন এক সময়ে মুনতাছিল ও আফিফা পা পিছলে পানিতে পড়ে যায়। মাইনউদ্দিন পেছনে তাকিয়ে দুই জন না দেখতে পেয়ে বাড়ি ফিরে গিয়ে খোঁজ করে তারা বাড়িতে ফিরেছে কি না। পরে বাড়িতে গিয়ে তাদের না পেয়ে পুকুরে খুঁজতে থাকেলে পুকুর থেকে তাদের মৃত দেহে উদ্ধার করা হয়। এই ঘটনায় মাইনুদ্দিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিষয়ে তারা অবগত, নিহত দুই শিশু তাদের পরিবারের সদস্যদের কাছেই রয়েছে।
































