কম খরচে সঠিক গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌঁছাবে অ্যাডজোইক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)।
রাজধানীতে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একীভূত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রথাগত আন্দাজনির্ভর বিজ্ঞাপন ব্যবস্থায় উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর সময় ও অর্থের অপচয় হয়। ডি-সেলস (DSales)-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে নির্মিত অ্যাডজোইক কম খরচে সঠিক গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে সহায়তা করবে।
প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কার্যক্রম তুলে ধরে চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (DSP)। থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে এটি ১০ মিলিসেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন ব্যয়ে কার্যকর বিজ্ঞাপন নিশ্চিত করে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ যৌথভাবে কাউন্টডাউনের মাধ্যমে অ্যাডজোইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে এআইভিত্তিক এই নতুন ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ডি-সেলস (DSales)-এর অধীনে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে, যা এশিয়ার ডিজিটাল ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে।



































