মির্জাগঞ্জে করোনা নিয়ে সচেতনতায় পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ
২৪ মার্চ ২০২০, ০৯:০০ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাস নিয়ে সচেতনতায় থানা পুলিশের পক্ষ থেকে সাধারন জনগণের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয় কপালভেড়াসহ বিভিন্ন এলাকায় থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বে এই মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ শাহ আলম মিয়াসহ অন্যান্য অফিসারবৃন্দ।
থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের মাঝে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। গুজব এবং আতঙ্ক নয় সচেতনতাই পারে করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে।

































