গৌরনদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ পিএম


গৌরনদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ গৌরনদী উপজেলা ও পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সিনিয়ার সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান প্যাদা, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ।

Ads