রোয়াংছড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম


রোয়াংছড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২,এর উপসহকারি পরিচালক মো: শরিফ উদ্দিন নেতৃত্বে ৩ সদস্যের টিম রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অভিযান চালিয়ে অফিসের দীর্ঘ দিন অনুপস্থিত থাকার অফিসের স্টাফ নিরাপত্তা প্রহরী মো: মঞ্জুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার বালা বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে।

সূত্রে জানা গেছে সোমবার সকাল ১১টা দিকে দুদক কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের এসে অভিযান চালালে অফিসের স্টাফ নিরাপত্তা প্রহরী মো: মঞ্জুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার বালার সহ এ দুইজনের দীর্ঘ দিন যাবত অফিসের না আসার প্রামাণ পায়। শিক্ষা কর্মকর্তা সহ এ দুইজন অফিস না করলে ও সরকারে কোষাগার থেকে বেতন ভাতা ও সমস্ত সুযোগ সুবিধাদি ভোগ করে আসছিলেন। কিন্তু সরকারি স্টাফ হয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। শুধু তাই নয় নিরাপত্তা প্রহরী মো: মঞ্জুর রহমান তিনি মন্ত্রণালয়ে একজন ক্যাশিয়া ও প্রভাবশালী কর্মকর্তা পরিচয়ের বিভিন্ন এলাকায় লোক থেকে চাকুরি প্রদানে প্রলোভন দেখিয়ে মোটা অংকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষা অফিসের অভিযান শেষে দুদক কর্মকর্তা মো: শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত অফিসের অনুপস্থিত ও নানা অনিয়ম নিয়ে জরুরী সেবা ফোন নম্বার থেকে অভিযোগ পেয়ে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে প্রাথমিকভাবে সত্যতা প্রমান পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Ads