রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকের সমন্বয় সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম


রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকের সমন্বয় সভা

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অধীন্যস্ত রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক অভিভাবকের সমন্বয় সভা আয়োজন করা হয় বুধবার সকাল সারে দশটা। এ আলোচনায় অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন কান্তি দাশ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবাগত প্রধান শিক্ষক চয়িমং মারমা, এসএমসি পরিচালনা সিনিয়র সভাপতি শৈক্যমং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেম্বার গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি প্রেস ক্লাবে সদস্য হ্লাছোহ্রী মারমা। রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি পরিচালনা কমিটি'র অংশৈচিং মারমা সভাতিত্বে মুক্ত আলোচনায় প্রধান শিক্ষক চয়িমং মারমা বলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতি মাসে নিয়মিত অভিভাবকের সভা আয়োজন করা হবে এবং অভিভাক ও ছাত্র-ছাত্রীদেরকেও মডেল হিসেবে দেখতে চাই। প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান গতানুগতিক ভাবে পরিচালনা করায় বিদ্যালয় মান কমে যাবে এজন্য শৃজনশীল পদ্ধতিতে পাঠ দান করা হবে বলে জানান পিএসসি পরীক্ষার্থী অভিভাবক থুইসাচিং মারমা বলেন রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ভাবে ৪ বছর যাবৎ কোন মিটিং হয়নি নবাগত প্রধান শিক্ষক আসার পর থেকে অভিভাবকের মিটিং হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল পরিচালনা কমিটি'র মেয়াদ উত্তীর্ণ হওয়ার ঠিকমত পরিচালনা ব্যর্থ হয়েছে। তিনি আরো জানান ৬ষ্ঠ শ্রেণী হইতে ৮ম শ্রেণী পযর্ন্ত চালু করলেও কোন জেএসসি পরীক্ষার্থীদেরকে নিজ প্রতিষ্ঠান নামে রেজিস্টেশন করার অনুমতি পাইনি। এ পযর্ন্ত ছাইগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালের নামে রে:জি: করে আসছে। আগামী শিক্ষা বছেরর নতুন স্কুল পরিচালনা কমিটি করে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পযর্ন্ত পাঠদান অনুমতি নিয়ে নিজ নামে রে: জি: করার জন্য প্রধান শিক্ষকের প্রতি অনুরোধ রাখেন। প্রধান অতিথি ক্যসাইনু মারমা বলেন রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরো গুণগত মান বেরিয়ে আসতে হবে। পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের পাশের হার ও জিপিএ ৫.০০ সংখ্যা বাড়তে হবে। এ সময়ে সকল শিক্ষকমন্ডলী ও ৩০০ জনের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Ads