রোয়াংছড়িতে আ.লীগের নেতার হত্যার প্রতিবাদে চলছে আধাবেলা হরতাল
৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম
বান্দরবানের স্থানীয় আ.লীগের এক নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলায় চলছে আধাবেলা হরতাল। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ এই হরতালের ডাক দেন। এই হরতালের কার্যক্রম মঙ্গলবার সকাল হতে রোয়াংছড়ি থেকে দূরপাল্লা কোনো বাস ছেড়ে যায়নি। টিকেট কাউন্টার ও বন্ধ,দোকানপাট খুলেনি। আ.লীগের নেতকর্মীর ও হরতালের সমর্থকেরা সকাল থেকে রাস্তায় মোড়ে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে।
এছাড়া কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীরা কঠোর নিরাপত্তা পালন করা দেখা গেছে। প্রসঙ্গত গতকাল সোমবার দুপুরে উপজেলা আ.লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা পর্যায়ে একটি প্রস্তুতি সভা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মংমংথোয়াই মারমা। তিনি রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের আ.লীগের সভাপতি ছিলেন।




















