রোয়াংছড়ি উপজেলাতে বন্যা কবলিত উপজেলা প্রশাসন
১৪ জুলাই ২০১৯, ০৫:২৪ পিএম
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলাতে বন্যা কবলিত হয়েছে উপজেলা প্রশাসন। ১১ দিনের টানা বৃষ্টিতে শনিবার সকাল থেকে ভারি বৃষ্টিপাতে তারাছা নদী ও রাখাইন খালের পানি বন্ধি হয়ে উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের কাগজপত্র হাড়িয়েছে এবং রোয়াংছড়ি নতুন পাড়া আংশিক ঘর ও রোয়াংছড়ি জাদি পাড়াতে অনেক বসত ঘর পানিতে তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসনের এলজিইডি অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, একটি বাড়ি একটি খামার অফিস, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, গ্রামীন ব্যাংক, বিআরডিবি, প্রাণী সম্পদ অফিসসহ কাগজপত্র ডকুম্যান্ট তছনছ। নদীর ধারের বিভিন্ন পাড়াসহ কৃষকের ফসল হাড়িয়েছে লক্ষাধিক টাকা। আর রোয়াংছড়ি ব্রীজের পার্শ্বে বিদ্যুতের দুটি হাম্বাসহ লাইন বিছিন্ন রয়েছে।




















